1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের কমিটি অনুমোদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের কমিটি অনুমোদন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি হাজীগঞ্জ পৌর বিএনপি কমিটির অনুমোদন দেয়।

অনুমোদিত কমিটিতে মো. সেলিম মিয়াকে সভাপতি এবং মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মো. বকুল মিয়া সিনিয়র সহ-সভাপতি এবং মো. হুমায়ুন কবির, মো. আবুল বাসার, মো. খোকন মিয়া ও মো. আমিন কাজী সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

মো. খোরশেদ আলম, মো. শাহ আলম ও মো. দেলোয়ার হাওলাদারকে যুগ্ম সম্পাদক এবং মো. সুমন মিয়াকে কোষাধ্যক্ষ করা হয়েছে। মো. ইয়াছিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক, মো. আজাদ জমদ্দার সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট সাজ্জাদুল বোরহান হৃদয় দপ্তর সম্পাদক এবং মো. মনির হোসেন প্রচার সম্পাদক হয়েছেন।

কমিটিতে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সহ-সম্পাদক পদে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. আনু মিয়া কয়াল, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. আমেনা বেগম, কৃষিবিষয়ক সম্পাদক মো. সুরুজ মিয়া, যুববিষয়ক সম্পাদক মো. জহির মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক নয়ন মোল্লা, শ্রমবিষয়ক সম্পাদক মো. ইউছুফ ছৈয়াল এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক শাহ আলম।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক মো. কামাল মিয়া মুদি, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. মাহবুল আলম, ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক মো. সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. আরজিন হোসেন দিনার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. শরিফ হোসেন এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. বিল্লাল মিয়া দায়িত্ব পেয়েছেন।

সহ-কোষাধ্যক্ষ, সহ-দপ্তর, সহ-প্রচার, সহ-মহিলা, সহ-যুব, সহ-স্বেচ্ছাসেবক ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. খোরশেদ আলম ভূট্টো, মো. এমরান হোসেন, মো. মোস্তফা মজুমদার সুমন, মো. হেলু মেম্বার, মো. কাউছার আহম্মেদ রিপনসহ আরও অনেকে।

পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন কমিটির মাধ্যমে ১০ নম্বর ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট