1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড চাঁদপুরে মা ইলিশ অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

মতলবের কালিয়াশ গ্রামে হত দরিদ্রের বসত ঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা:চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের মোস্তফা প্রধান নামক এক হতদরিদ্রের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক পাঁচটায় ওই গ্রামের মৃত শামসুল হক প্রধানের ছেলে মোস্তফা প্রধানের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মোস্তফা প্রধানের স্ত্রীর সহ ঘরের অন্যান্যরা তাদের ঘরে বেড়াতে আসা নিকট আত্মীয়কে এগিয়ে দিতে গেলে হঠাৎ করে শুনতে পায় তাদের ঘরে আগুন জ্বলছে। সাথে সাথে তারা দৌড়ে এসে ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন হওয়ায় অনেকেই এগিয়ে আসতে সাহস পায়নি। মুহূর্তের মধ্যেই পুরু ঘরটি এবং ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের হাত থেকে রক্ষা পেতে পাশের একটি ঘরের সকল আসবাবপত্র এবং ঘরের টিন খুলে অন্যত্র সরিয়ে নেয়।
ক্ষতিগ্রস্ত মুস্তফা প্রধান বলেন,তার ঘরের ভিতরে এক এনজিও থেকে উঠানো লক্ষাধিক টাকা ছিল। আগুনে ওই টাকা সহ সকল মালামাল পুড়ে গেছে। নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।ওই ইউনিয়নের যুবদল নেতা এবং চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার বলেন, মোস্তফা প্রধান গরিব অসহায় এবং হতদরিদ্র খেটে খাওয়া একজন মানুষ। তার বাসস্থানের একমাত্র ঘরটি পুড়ে যাওয়ায় সে এখন পাগল প্রায়।তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। ক্ষতিগ্রস্ত এই পরিবারটির পাশে আমরা এলাকাবাসী তাৎক্ষণিক এগিয়ে এসেছি।এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ও জানান তিনি।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিট গঠনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাই পথে মধ্য থেকেই আমরা ফিরে আসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট