1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড চাঁদপুরে মা ইলিশ অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

মৈশাদীতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চান ইমরান খান ইমু

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন চান যুবদল নেতা ইমরান খান ইমু।

শুক্রবার (২ অক্টোবর) তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে একই দিন ফরম পূরণ করে জমা দেন।

ইমরান খান ইমু বর্তমানে মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ইমরান খান ইমু বলেন, দলের দুঃসময়ে তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা হয়। এসব মামলায় তিনি মোট ৬৫ দিন কারাভোগ করেন। মামলাগুলোর কয়েকটি এখনো চলমান রয়েছে বলেও জানান তিনি।

ইমরান খান ইমু বলেন, “মামলা-হামলা ও কারাবরণ করেও কখনো দল থেকে দূরে যাইনি। সবসময় দলের কর্মসূচিতে সক্রিয় ছিলাম। দল আমাকে মনোনয়ন দিলে মৈশাদী ইউনিয়নের মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মৈশাদী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য।

দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মৈশাদী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। দলীয় মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ে সম্পৃক্ততা তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট