1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচর মেঘনায় ইলিশ শিকারে দায়ে ৩০ জেলের কারাদণ্ড চাঁদপুরে মা ইলিশ অভিযানে ২১ জেলে গ্রেফতার, ৬ নৌকা জব্দ চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী ‘হ্যাকার’ রাকিব গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় অনলাইন অ্যাক্টিভিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী রাকিবুল হাসান ওরফে ‘হ্যাকার রাকিব’ (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরফদার বাড়ীর সিফন তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হ্যাকার রাকিব দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের স্থানীয় বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নানামুখী অপপ্রচার চালিয়ে আসছিল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের লোকজনকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সাইবার অপপ্রচারে জড়িত রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রোববার (৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট