1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

‘মাইনোরিটি’ শব্দ ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে: মমিনুল হক

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
‘মাইনোরিটি’ শব্দ ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে: মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, ‘মাইনোরিটি’ বা সংখ্যালঘু শব্দ ব্যবহারের ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, বংশপরম্পরায় এ দেশের মাটিতে জন্ম নেওয়া হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের নাগরিক; একইভাবে ভারতে মুসলমানরাও বসবাস করেন। সম্প্রীতির এই ভূখণ্ডে কোনো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বা সংঘাত সৃষ্টি করা উচিত নয়।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাতে হাজীগঞ্জের বাকিলা মাখন মণ্ডল দাস বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মমিনুল হক বলেন, ভোটকেন্দ্রে গিয়ে তাঁকে প্রতিনিধি নির্বাচিত করায় তাঁদের ওপর তাঁর পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাঁদের সমাজের যেকোনো সমস্যা তাঁদের প্রতিনিধিরাই সমাধান করবেন। ধর্মীয় বা সামাজিক কোনো বিষয়ে কেউ সমস্যা সৃষ্টি করলে তাঁকে সরাসরি জানানোর অনুরোধ করেন তিনি।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছর তাঁদের অনেক নেতাকর্মী রাতে বাড়িতে ঘুমাতে পারেননি। তৎকালীন ক্ষমতাসীন দল ও তাঁদের রাজনৈতিক ধারার মধ্যে বড় পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁরা প্রতিহিংসার রাজনীতি করেন না এবং দেশ পরিচালনার দায়িত্বে এলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

মণ্ডপ কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী প্রানেশ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন বিষয়ক প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাস।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী হাসান মিয়াজীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ওই রাতে মমিনুল হক হাজীগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট