1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের শিক্ষার্থী ইশরাত জাহান রুপার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ফ্রান্সে থাকা বাবার কাছে পাড়ি জমানো। কিন্তু গত ১৬ সেপ্টেম্বরের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তার সব স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে। বই-খাতা আর পড়াশোনায় মুখর থাকা ইশরাত এখন বিছানায় শুয়ে শারীরিক ও মানসিকভাবে চরম যন্ত্রণা ভোগ করছেন। ইশরাত হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের উয়ারুক স্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ইশরাত ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাকে আবার চাপা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর দুই পা ও এক হাত ভেঙে যায়, প্রায় ১৩টি দাঁত ভেঙে পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

ইশরাতের অভিযোগ, চালক অসাবধানভাবে গাড়ি চালানোর পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করছিলেন। তাঁর ভাষ্য, দুর্ঘটনার পর থেকে তিনি শারীরিক যন্ত্রণায় ভুগছেন এবং ভবিষ্যতে স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তিনি আগের মতো হাঁটা, ক্লাস করা এবং নিজের স্বপ্ন পূরণ করতে চান।

ইশরাতের চিকিৎসায় এ পর্যন্ত ১৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পরিবারের দাবি, ইশরাতের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দায়ী চালক ও মালিকপক্ষকে আইনের আওতায় এনে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আহত মেয়েকে নিয়ে মা আমেনা বেগমও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

ঘটনার পর থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত চালক বা গাড়ির মালিকপক্ষকে পুলিশ খুঁজে পায়নি। ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিআরটিএতে আবেদন করার পাশাপাশি এলাকাবাসী ও সহপাঠীরা মানববন্ধন করেছেন। সেখানে বক্তারা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানো ও ট্রাফিক আইন না মানার অভিযোগ করেন।

নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি এম. এ. লতিফ বলেন, সড়ক দুর্ঘটনা শুধু চাঁদপুর নয়, সারা দেশের চিত্র। তিনি চালকদের অসচেতনতা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, সড়কের দুরবস্থা ও সাধারণ মানুষের অসচেতনতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। আহত ও নিহতদের পরিবারকে আইনি ও প্রশাসনিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।

ইশরাতের মতো আর কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন সড়ক দুর্ঘটনায় থেমে না যায়—এটাই সচেতন মহলের দাবি। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদপুরে গত তিন মাসে চালক, যাত্রী ও পথচারীসহ অন্তত ১৫ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট