1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
পদ্মা এক্সক্লুসিভের পরিচালক ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের সুপরিচিত পরিবহন প্রতিষ্ঠান ‘পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক মো. ফেরদাউস আলম বাবুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ‘চাঁদাবাজ’ আখ্যা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তিনি সোমবার (২৬ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নম্বর ১৫২৩ এবং ট্র্যাকিং নম্বর HWQRZI।

জিডিতে ফেরদাউস আলম বাবু উল্লেখ করেন, তিনি দীর্ঘ ২২ বছর ধরে চাঁদপুর-ঢাকা সড়কপথে যাত্রীসেবায় নিয়োজিত পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে প্রায় ৪৯টি বাস রয়েছে।

আবেদনে বলা হয়, আনুমানিক ৫-৬ বছর আগে সুমন মিজি নামের এক ব্যক্তি তাঁর বাস পদ্মা এক্সক্লুসিভের বহরে যুক্ত করার অনুমতি পান। পরে তিনি প্রতিষ্ঠানের নিয়ম অমান্য করে রুট পরিবর্তনসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ থাকার কথাও এতে বলা হয়।

জিডির তথ্য অনুযায়ী, সম্প্রতি সুমন মিজি প্রতিষ্ঠানের অনুমোদিত বাসের পরিবর্তে ‘টাটা’ কোম্পানির বাস ব্যবহার করে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের ব্র্যান্ড নামে চাঁদপুর-ঢাকা রুট ছাড়াও শাহরাস্তি ও মুদাফফরগঞ্জ এলাকা থেকে বাস পরিচালনা শুরু করেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ায় তিনি সংক্ষুব্ধ ও ক্ষিপ্ত হন বলে আবেদনে দাবি করা হয়েছে।

ফেরদাউস আলম বাবুর অভিযোগ, গত ২২ অক্টোবর থেকে ফেসবুকে তাঁকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এ-সংক্রান্ত কয়েকটি ফেসবুক পোস্টের লিংক জিডির আবেদনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, অপপ্রচারের কারণে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আইনগত প্রতিকার ও নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন।

এসব অভিযোগের বিষয়ে সুমন মিজির বক্তব্য নিতে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মন্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট