1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০ নির্বাচিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০ নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দেড়যুগ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত দ্বিতীয় ‘সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা’ এবং প্রথম ‘সেরা আবৃত্তিশিল্পী প্রতিযোগিতা’-র ফাইনাল রাউন্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। দুদিনব্যাপী এই প্রতিযোগিতার সংগীত ও আবৃত্তি বিভাগে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সেরা ২০ জন প্রতিযোগী।

গত ২২ অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব মিলনায়তনে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় ১৮ জন এবং প্রথম সেরা আবৃত্তিশিল্পী প্রতিযোগিতার ক ও খ বিভাগে ২১ জন অংশ নেন।

সংগীত বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন আনন্দধ্বনি একাডেমির অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু ও সংগীত নিকেতনের শিক্ষক বাবুল চক্রবর্তী। আবৃত্তি বিভাগে বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা এবং পুরানবাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নূপুর বিশ্বাস।

সংগীত বিভাগে নির্বাচিত ১০ জন

দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় বিচারকদের রায়ে চাঁদপুর সদর উপজেলা থেকে সানজিদা আলম সাঞ্জু, কাজী কাবীসা, কৃষ্ণকলি দেবনাথ, শ্রদ্ধা গোস্বামী, নিয়ন্তা সরকার, মেঘা ঘোষ ও অর্ণা মজুমদার নির্বাচিত হয়েছেন। হাজীগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন প্রত্যাশা আচার্য প্রাচী ও অনন্ত দে অপু। মতলব দক্ষিণ উপজেলা থেকে রয়েছেন পুনম চক্রবর্তী।

আবৃত্তি বিভাগে নির্বাচিত ১০ জন

প্রথম সেরা আবৃত্তিশিল্পী প্রতিযোগিতার ক বিভাগে নির্বাচিত পাঁচজন হলেন ওয়াশফিয়া আলম আরিশা, ইন্তিহা ইকবাল, ইয়াস ইকবাল, সুপ্রতীম নন্দী অহন ও মো. রাশীদুল ইসলাম। তাঁরা সবাই চাঁদপুর সদর উপজেলার।

খ বিভাগে চাঁদপুর সদর উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন সাহেলা মেহজাবীন ছোঁয়া, আজরিন খান নাবিহা ও জিনিয়া ইসলাম। ফরিদগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন মিফতাহুল জান্নাত ও মাহজেবিন জান্নাত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট