1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সব্যসাচী লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়ার জন্মোৎসব উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
সব্যসাচী লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়ার জন্মোৎসব উদযাপন

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেলে রাজধানীর কাঁটাবনে ‘পদক্ষেপ’ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে সব্যসাচী লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়ার তিপ্পান্নতম জন্মোৎসব উদযাপন করা হয়েছে। পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও প্রকাশক বাদল চৌধুরীর সভাপতিত্বে এবং ছড়াকার রমজান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চতুরঙ্গের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লেখক ও গবেষক ড. শহীদ মঞ্জু, অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ হিস্ সাকী, সংগীতশিল্পী সাধনা সরকার ও রোজী আকতার। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন লেখকের মেজবৌদি চক্ষু বিশেষজ্ঞ ডা. সুবর্ণা বড়ুয়া বিজিতা এবং সহধর্মিণী মুক্তা পীযূষ।

স্বাগত সংগীত পরিবেশন করেন প্রত্ন পীযূষ বড়ুয়া, শ্যামা সরকার মুন ও প্রখর পীযূষ বড়ুয়া। মুন ও প্রখর লেখকের লেখা কবিতা আবৃত্তি করেন। লেখককে নিবেদন করে গান পরিবেশন করেন সাধনা সরকার। এ ছাড়া লেখককে নিবেদিত স্মারক প্রকাশনা থেকে পাঠ করেন অনুষ্ঠানের সঞ্চালক রমজান মাহমুদ।

অনলাইনে শুভেচ্ছা জানান পদক্ষেপ কেন্দ্রীয় কমিটির মতিয়ারা মুক্তা, পদক্ষেপ চাঁদপুরের উপদেষ্টা কাজী শাহাদাত এবং লেখকের বন্ধু ও শিশু নিউরোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. শ্যামল সরকারসহ অন্যরা। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী ও লেখকের শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কাটা ও জলখাবার আপ্যায়নের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট