1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের তৃতীয় সভা অনুষ্ঠিত প্যাপিরাস পাঠাগারের নতুন নেতৃত্বে রণি-লিমা, প্রধান পরিচালক মিজান প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু মতলবের আশ্রয় প্রকল্পের ঘরে গরু-ছাগল পালন, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় নয়’ : এমপি মানিক জন্ম-মৃত্যু নিবন্ধনে হাইমচরে সেরার স্বীকৃতি পেলেন আবু বকর সিদ্দিক মানিক কচুয়ায় মাংস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে  ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন শাহরাস্তির সাদ্দাম হোসেন মিঠু হাজীগঞ্জ সওজের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিষ্ণুদীতে জমি মাপার বৈঠকে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

হাজীগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, গাড়িচাপায় মৃত্যুর ধারণা

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, গাড়িচাপায় মৃত্যুর ধারণা

নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জে বলাখাল-রামপুর সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, কোনো যানবাহনের চাপায় বা দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ভোরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বলাখাল রেলস্টেশনসংলগ্ন এলাকায় সড়কের পাশে ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি হাজীগঞ্জ থানা-পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ ও স্থানীয়দের অনুমান, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তার মাথার চুল পাকা এবং গায়ের রং শ্যামলা। পরনে ছিল লাল রঙের ওপর গোলাপি ফুলের নকশা করা পোশাক।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় নিশ্চিত এবং সংশ্লিষ্ট গাড়ি শনাক্তে পুলিশের তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট