1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: নুর

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

নুর বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, পুলিশকে পুনর্গঠন করতে হবে। দলবাজদের চাকরিচ্যুত করতে হবে। পুলিশের মনোবল যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনওসহ বিভিন্ন পদে রদবদল করতে হবে।

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতার প্রসঙ্গে নুর বলেন, সালমান এফ রহমান গ্রেফতার হয়েছে তার অপকর্মের জন্য। ব্যবসায়ীদের মধ্যে যেন এতে কোনো ভুল বার্তা না যায়।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন– যারা ব্যাংক, টেলিভিশন, প্রতিষ্ঠান দখল করছে; তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তা বাহিনী থেকে সহায়তা নিয়ে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে, অভ্যুত্থানকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনোরকম সহিংসতা না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট