1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

চাঁদপুরে নানা আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
চাঁদপুরে নানা আয়োজনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।

বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে বিকেল সাড়ে ৪টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম তালুকদার। তিনি গণঅধিকার পরিষদের আন্দোলন-সংগ্রাম, প্রতিবাদ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থানের কথা তুলে ধরেন। তাঁর দাবি, দলের সদস্যরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করছেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মর্তুজা মাহবুব এবং ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন। এ ছাড়া জেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে গণঅধিকার পরিষদে নতুন যোগদানকারীদের ফুল ও মালা দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট