1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

সমাজ থেকে মাদক নির্মূল করা হবে ……..সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২জুলাই (রোববার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠকে খেলাধুলা করার উপযোগী করে দিতে হবে। এছাড়াও সব উপজেলা যত মাঠ আছে খেলাধুলা উপযোগী করতে হবে। এ বিষয়ে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ব্যবস্থা নিবেন। মাঠগুলোতে খেলাধুলা হলে সমাজ থেকে মাদক কমে আসবে। পুলিশ সুপার চাঁদপুরে নতুন এসেছে। সবাই মিলে তাকে সহযোগিতা করলে জেলা ভালো থাকবে।
বন্যার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব দেখা দিয়েছে। এ বিষয়ে সবাই সজাগ ও সতর্ক থাকতে হবে। কোন স্থানে বন্যার পানি কোন ভাবে যেন জমে না থাকে। প্রয়োজনে ড্রেনের ব্যবস্থা করে দিতে হবে, যেন পানি নেমে যেতে পারে। বন্যার জন্য ১০০ টন চাউল ও ৫ লাখ টাকা এসেছে বরাদ্দ। তা প্রস্তুত রাখতে হবে।
যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, চাঁদপুর শহরের কয়েকটি মোড়ে ট্রাফিক জ্যাম নিত্যদিন লেগে থাকে। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের জায়গা প্রসস্ত করা হবে। যেসব সিএনজি ও অটোরিকশা গুলোর লাইসেন্স নেই, তা রাস্তায় চলতে দেওয়া হবে না। রেলওয়ে প্লাটফর্মে অবৈধ দোকান উচ্ছেদ করে যাত্রীদের চলাচল স্বাভাবিক করতে হবে। পুলিশ বক্সের পেছনে অবৈধ দোকান উচ্ছেদ করে সিএনজি রাখার ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরের কোন অলিগলিতে কোন ট্রাক্টর চলতে দেয়া হবে না। কারণ ট্রাক্টর রাস্তা-ঘাট নষ্ট করে ফেলে। এছাড়া ট্রাক্টরের কোন রেজিষ্ট্রেশন বা লাইসেন্স নেই। প্রয়োজন হলে ট্রক্টরের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করতে হবে।
তিন বলেন, চাঁদপুরে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হবে। যারা সেবন করে তাদের তালিকা করা হবে। সমাজ থেকে মাদককে নির্মূল করা হবে। অভিযান আরো জোরদার করতে হবে।পাইলট প্রকল্প হিসেবে দুটি মাদরাসায় দুটি কক্ষে মাদক সেবনকারীদের হেফাজতে রাখা হবে। সেখানে তারা ছাত্রদের সাথে নামাজ পড়বে। সেখানে তাদের খাবার দেওয়া হবে। তাদের মাদকের কুপল সম্পর্কে  বুঝানো হবে। ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডাক্তারসহ বিভিন্ন প্রশাসনের কর্মকতারা মনিটরিং করবেন।এ ব্যাপারে আর্থিকসহ সব ধরণের সহযোগিতা আমি করবো। সমাজ থেকে মাদক নির্মূল করা হবে।
রথযাত্রার বিষয়ে এমপি বলেন, হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাকে সামনে নিয়ে নিষিদ্ধ ঘোষিত দল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। চাঁদপুরো কোন মব হতে দিব না।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় চাঁদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জজ কোর্টের পিপি অ্যাড. কোহিনূর বেগম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, চাঁদপুর সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট