1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

শাহরাস্তি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি শুরু ১ আগস্ট, তথ্য সংগ্রহকারী নিয়োগ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব:

চাঁদপুরের শাহরাস্তিতে ১ আগস্ট ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শাহরাস্তি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত শাহরাস্তি উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রমে সমান সংখ্যক নারী ও পুরুষ উভয়েই তথ্য সংগ্রহকারী হিসেবে অংশ নিতে পারবেন।

কার্যালয় সূত্রে আরও জানা গেছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা প্রতিদিন ৮ ঘণ্টা করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাঁদের কার্যক্রম তদারকিতে থাকবেন সুপারভাইজাররা। এ ছাড়া শুমারি কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকেরাও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।

ফ্যামিলি কার্ড শুমারির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তথ্যভান্ডার হালনাগাদ করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারীরা প্রতিটি পরিবারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালনে আগ্রহীদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন শাহরাস্তিবাসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য পেলে ​প্রকৃত উপকারভোগী চিহ্নিতকরণ সহজ হবে। শুমারি টিম যখন বাড়ি বাড়ি যাবে, পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতার জন্য শাহরাস্তিবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। ​একই সাথে শুমারি চলাকালীন কেউ যেন কোনো ধরনের অনিয়ম বা ভুয়া তথ্যের আশ্রয় না নেয় এবং কোনো প্রতারক চক্রের ফাঁদে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট