1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

ফরিদগঞ্জে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের দ্বিতীয় দিন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস :

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল যুগের সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম রবিবার (২৭ জুলাই) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের রিসার্চিং, ভিডিও শট (ব্যবহারিক), ভিডিও সম্পাদনা, গ্রাফিক্স ও টেক্সট, ডিজিটাল প্যাকেজ তৈরি (লিংক/টিজার, ভয়েসওভার ও সিঙ্ক) এবং সোশ্যাল মিডিয়া রিপোর্টিং ও লাইভ স্ট্রিমিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি সেশনে হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিন খান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিজিটাল সাংবাদিকতায় ভিডিও নির্মাণ, সম্পাদনা, কনটেন্ট উপস্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকর সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এর আগে, প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের মাল্টিমিডিয়া সাংবাদিকতার ধারণা, মোবাইল জার্নালিজম, সংবাদ সংগ্রহ ও ডিজিটাল স্টোরি টেলিংয়ের মৌলিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের প্রশিক্ষণেও ব্যবহারিক অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আগামী ২৮ জুলাই প্রশিক্ষণের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট