1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

মতলব দক্ষিণে ১৫৬নং কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ঐতিহ্যবাহী ১৫৬নং কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. মোশারফ হোসেন প্রধানীয়া, সিভিল কোর্ট কমিশনার, জজ কোর্ট, চাঁদপুর। মো. ইব্রাহিম প্রধানীয়াকে সহ-সভাপতি এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্যরা বলেন, সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে একযোগে কাজ করা হবে। তাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে ১৫৬নং কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই হবে কমিটির প্রধান লক্ষ্য।

এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন নবগঠিত কমিটির সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট