1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

মতলব দক্ষিণে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


​পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান মানিকের সার্বিক দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয়।


​এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নারায়ণপুর বাজারের পদ্মা ব্যাংক সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ২৭ আগস্ট সন্ধ্যায় ৫ পিস ইয়াবাসহ দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—রসুলপুর গ্রামের মৃত নুরুজ্জামান সরকারের ছেলে মোঃ মোজাম্মেল সরকার (৪৮) এবং তেলি মাছুয়া গ্রামের মৃত হানিফ মিয়াজীর ছেলে হাবিবুর রহমান মিয়াজী (৩৫)।


​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-৩৪) দায়েরের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে ১ নম্বর আসামি মোজাম্মেল সরকারের বিরুদ্ধে পূর্বের ৩টি মামলা পাওয়া গেছে।


​অন্যদিকে, ২৮ আগস্ট মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে ঘিলাতলী গ্রামের তামজিদ মিয়া (২৮) ও তেলিমাছুয়াখাল গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৬)-কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আদালত উভয়কে ১ মাসের সাজা এবং ২০০ টাকা করে জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করে।


​অভিযানের বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ওসি মোঃ হাফিজুর রহমান মানিক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এলাকায় এ ধরনের বিশেষ ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট