1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

সকল অপশক্তিকে আমরা একসাথে রুখে দেব – শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জনসভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, অনেক দিন পর আমরা মুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। আমাদের এলাকার চারপাশের পুকুর, জলাশয় পরিষ্কার করা হবে। আপনারা সকলে সেখানে মাছ চাষ করবেন। ৩ সেপ্টেম্বরের মধ্যে মাছ অবমুক্ত করা হবে। সদর ও হাইমচরে ৫ সেপ্টেম্বরের মধ্যে ৪ হাজার গাছ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, একটি দল সরকারের নামে অপপ্রচার করে যাচ্ছেন। কিছু দলের মানুষ আছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মিথ্যা কথা বলছেন। সকল অপশক্তিকে আমরা একসাথে রুখে দেব। তবে কোনো ব্যক্তি বা নেতাকর্মীকে আইন নিজের হাতে তুলে নিবেন না। যেকোনো সমস্যা বা অপরাধের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের বরাদ্দ প্রসঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকার স্বাস্থ্য ও শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৫০০ বেডে করার চেষ্টা চলছে। আগে কোনো সরকার তা করে নি।

তিনি আরও বলেন, এই চাঁদপুরে মাদক থাকবে না। আমরা দেখিয়ে দেব। আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না, প্রশাসনের সহযোগিতা নিবেন। মাদক, ইভটিজিং, চাঁদাবাজ থাকতে পারে না।

চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, অ্যাড. এ টি এম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎসবীজী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাও. ইসমাইল হোসেন।

জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট