1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ জি. কে. উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহন করেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ইয়াজদানী (এনাম) চৌধুরীর সভাপতিত্বে এতে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাঙ্গন শিক্ষার্থী ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

তিনি বক্তব্যে বলেন, সরকার ও আমাদের সংসদ সদস্যের নির্দেশনা হচ্ছে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোন শিক্ষার্থীর পাবলিক পরীক্ষার ফরম পূরণ হবে না। এই বিষয়ে কারো কোন আবদার কিংবা অনুরোধ গ্রহণযোগ্য নয়। এই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেয়ার জন্য আপনাদেরকে সমাবেশে উপস্থিত করানো হয়েছে।

তিনি বলেন, নিদের্শনা বাস্তবায়নের ক্ষেত্রে কাজ হচ্ছে আপনারা আপনাদর সন্তানদের পরীক্ষার আগমূহুর্ত পর্যন্ত নিজেরাও শিক্ষার্থী হয়ে যাবেন এবং তাদের দৈনন্দিন পড়ালেখার তদারকি করবেন। সন্ধ্যার পরে কোন শিক্ষার্থী ঘরের বাহিরে থাকতে পারবে না। কাউকে মোবাইল ব্যবহার করতে দিবেন না। প্রয়োজনে অভিভাবকের মোবাইল ফোনের সহযোগিতা নিবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাকরা কঠোরভাবে দায়িত্ব পালন করলে অবশ্যই প্রত্যেকটি শিক্ষার্থীর ফলাফল ভালো হবে।

সভাপতির বক্তব্যে এনাম চৌধুরী বলেন, ইতোপূর্বে অভিভাকদের সাথে আমরা বসেছি। আবারো বলছি, আপনার সন্তান কখন কার সাথে সময় কাটায় খোঁজ নিবেন। বিদ্যালয়ের আসা-যাওয়ার সময়টা নিশ্চিত করবেন। নির্বাচনী পরীক্ষার পূর্বে আপনাদের কষ্ট করতে হবে। শিক্ষক ও অভিভাকদের সমন্বয় থাকলে অবশ্যই ভালো একটি ফল পাওয়া যাবে। বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা থাকবে। যে কোন ধরণের সমস্যার মুখোমুখি হলে প্রধান শিক্ষক এবং আমাকে জানাবেন। আপনাদের নিশ্চিত করতে হবে যেন আপনার সন্তান পড়ার টেবিলে থাকে।

প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বেপারী বক্তব্যে বলেন, আমরা শিক্ষার মান উন্নয়নে সর্বদা চেষ্টা অব্যাহত রেখেছি। অতিরিক্ত ক্লাস নেয়া শুরু করেছি। এখন প্রাকৃতিক দুর্যোগের সময়। আবহাওয়া প্রতিকুল হলে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়া হবে। আমাদের পক্ষ থেকে কোন ধরণের ঘাটতি থাকবে না।

এছাড়াও সমাবেশে একাধিক অভিভাবক বক্তব্যে বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান এবং সন্তানতের প্রতি যত্নবান হওয়ার বিষয়ে অঙ্গীকার করেন। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের যে কোন উদ্যোগকে তারা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের প্রত্যেকে পরিচালনা পর্ষদের সভাপতি এনাম চৌধুরীর পক্ষ থেকে কলম উপহার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট