1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান পাটোয়ারী, ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিব উল্লাহ মজুমদার এবং সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুকবুল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু ছাদেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার প্রতি মনোযোগের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় সেরা অভিভাবক, মেধা ও ক্রীড়া বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি তুহিন হায়দার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট