1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

আলুমুড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
আলুমুড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ১৩৫ নং আলুমুড়া নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক-অভিভাবকের যৌথ ভূমিকার ওপর আলোকপাত করা হয়।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মিহাদ গাজীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিনা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও জরুরি। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সন্তানের পড়াশোনা, আচরণ ও নৈতিক মূল্যবোধের দিকে নজর রাখার আহ্বান জানান তিনি।

সেলিনা বেগম আরও বলেন, সন্তানকে বিদ্যালয়ে পাঠানোর পর অভিভাবকের দায়িত্ব শেষ হয় না। সে নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, কার সঙ্গে মেলামেশা করছে এবং তার মধ্যে মানবিক আচরণ গড়ে উঠছে কি না—এসব বিষয়ে মায়েদের সচেতন থাকতে হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেন (দুলাল) মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবে কাওছার খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বিল্লাল হোসেন, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মনির পাটোয়ারী, ব্যবসায়ী ও সাংবাদিক জসীমউদ্দীন (হৃদয়) এবং যুবদল নেতা মনজুর আলম প্রধানিয়া।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা রওশন আরা আক্তার, হাসিনা আক্তার ও শারমিন আক্তার (সুমি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের দপ্তরি রাজন চন্দ্র দে বর্ধন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, শিশুর প্রথম শিক্ষালয় পরিবার এবং দ্বিতীয় শিক্ষালয় শিক্ষাপ্রতিষ্ঠান। এই দুই পক্ষের সমন্বয় থাকলে শিশুর মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই সন্তানকে শুধু জিপিএ-৫ পাওয়ার জন্য নয়, দেশ ও সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট