1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

হাজীগঞ্জে ‘অনার’ মোবাইল ব্র্যান্ড শপের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে ‘অনার’ মোবাইল ব্র্যান্ড শপের উদ্বোধন

হাজীগঞ্জ পশ্চিম বাজারের আখড়া মার্কেটে ‘অনার’ স্মার্টফোন ব্র্যান্ড শপের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ফিতা ও কেক কেটে অতিথিরা শপটির উদ্বোধন করেন।

এ সময় অনার ফোনের ডিজিএম মিস্টার ইয়াকুক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহ্ উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, সহ-সভাপতি সমীর লাল দত্ত, সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, অনার মোবাইলের আরএসএম মো. মিজানুর রহমান, এএসএম শ্রাবণ সাহা এবং টিএসএম মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কোষাধ্যক্ষ হাফেজ মো. মহসীন মিয়াজী, বাণিজ্য সম্পাদক আশ্রাফ আলী এবং প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের পরিচালক ইব্রাহিম খাঁন রনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্র্যান্ড শপের স্বত্বাধিকারী বিধূ ভূষণ রায় সুজনের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম বাজেটের ফোন, উন্নত ক্যামেরা এবং এআই ফিচারের জন্য অনার পরিচিতি পেয়েছে।

অনার মোবাইলের প্রতিনিধিরা জানান, সাশ্রয়ী মূল্য, টেকসইতা, ভালো ব্যাটারি ব্যাকআপ, নকশা ও ক্যামেরা পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে ফোনগুলো তৈরি করা হয়েছে। হাজীগঞ্জের নতুন ব্র্যান্ড শপে অনারের সব ফোন পাওয়া যাবে বলেও জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট