1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মতলব দক্ষিণে নজরুল বর্ষ–২০২৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
মতলব দক্ষিণে নজরুল বর্ষ–২০২৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলায় নজরুল বর্ষ–২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে এম ইশমাম বলেন, শিক্ষার্থীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব ও কৈশোরের সংগ্রাম এবং সাহিত্য সম্পর্কে আরও বেশি পড়তে ও জানতে হবে। এতে তাদের মধ্যে নজরুলের মানবিক ও উদার সাহিত্যের চেতনা বিকশিত হবে বলে তিনি উল্লেখ করেন।

মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন পাটোয়ারী। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মতলব সরকারি কলেজের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরী ও প্রভাষক সাইফুল ইসলামসহ অন্য অতিথিরা।

কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শোভা সংগীতায়নের পরিচালক অধ্যাপক দুলাল পোদ্দার, সূর্যমুখী কচি-কাঁচা মেলার সংগীত প্রশিক্ষক নাজমুল আহসান খোকন, কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক সজল মজুমদার এবং সনক আবৃত্তি সংসদের সভাপতি সাইদুল আরেফিন শ্যামল।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন জানান, উদ্বোধনী দিনে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৮টি কিন্ডারগার্টেনের ‘ক’ বিভাগের—প্রথম ও দ্বিতীয় শ্রেণির—শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট