1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে সামাজিক সচেতনতায় নারী সমাবেশ

মতলব উত্তর প্রতিনিধি: মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ফতেহপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার সকাল ১১টায় জেলা তথ্য অফিস, চাঁদপুরের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নারী ইউপি সদস্য পারভীন আক্তার।

সমাবেশে প্রধান অতিথি ও অন্যান্য বক্তা ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের যাতায়াত সুবিধায় গাড়ির ব্যবস্থাসহ সরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এ ছাড়া নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং মানব পাচার, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে স্থানীয় প্রায় ১৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট