1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নির্দেশনায় ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বলাখালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।

লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি ড্রেজারের পাইপগুলো ভেঙে ধ্বংসের নির্দেশ দেন। অভিযোগ ছিল, অনুমতি ছাড়া একটি পুকুর ভরাট এবং পানি সেচে অন্য একটি পুকুর ভরাটের উদ্দেশ্যে ড্রেজার পাইপ স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেন ওই এলাকার মৃত স্বদেশ নারায়ণ সাহার ছেলে অক্ষয় কুমার সাহা। অভিযোগে তিনি একই এলাকার রতন কুমার সাহা, প্রবীর সাহা, ধেররা এলাকার জাহাঙ্গীর আলম ও মকিমাবাদ এলাকার কামরুল ইসলামের নাম উল্লেখ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুকুর ভরাট এবং অপর একটি পুকুর ভরাটের উদ্দেশ্যে ড্রেজার পাইপ স্থাপনের সত্যতা পাওয়া যায়। এ সময় ড্রেজারের ব্যবহারকারী কাউকে না পাওয়ায় পাইপগুলো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী যেকোনো জলাধার, নালা বা পুকুর ভরাট নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তবে অভিযোগকারীদের সম্পত্তিগত বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন এবং এ বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।

অভিযোগে অক্ষয় কুমার সাহা দাবি করেন, বলাখাল মৌজার বিভিন্ন দাগে থাকা পুকুর, ডোবা ও নাল ভূমির মালিকানা ও দখল তার এবং পরিবারের। এসব সম্পত্তির একটি অংশ নিয়ে রতন কুমার সাহা ও প্রবীর সাহার সঙ্গে চাঁদপুরের সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নম্বর ৩১৭/২০২১ চলমান রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আদালতের বিষয়টি চলমান থাকা অবস্থায় বিবাদীরা বিরোধীয় পুকুরে ড্রেজার মেশিন দিয়ে বালু ফেলার চেষ্টা করেন এবং বাধা দিলে হুমকি-ধমকি দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট