1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক চিতোষী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ইন্তেকাল ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস

মতলব দক্ষিণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
মতলব দক্ষিণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালে বিদ্যমান জনবল ও চিকিৎসাসামগ্রীর সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রায়হানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বণিক, সমাজসেবক মো. এনামুল হক বাদল এবং মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি মো. আমির খসরু। এ ছাড়া পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন সভায় অংশ নেন।

সভা শেষে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট