1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি: মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় মেঘনা নদীতে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দিনব্যাপী পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। এতে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এবং মোহনপুর নৌ-পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, অভিযানের সময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশের প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে মেঘনা নদীসহ নদীতীরবর্তী এলাকাগুলোতে নিয়মিত ও যৌথ টহল জোরদার করা হয়েছে। ইলিশের সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট