1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

বাংলায় জানা যাবে লর্ডসের ক্রিকেট আইন

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
বাংলায় জানা যাবে লর্ডসের ক্রিকেট আইন

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের আইন প্রণয়ন ও সংরক্ষণের দায়িত্বে থাকা ঐতিহ্যবাহী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বাংলাসহ মোট পাঁচটি উপমহাদেশীয় ভাষায় ক্রিকেটের আইন সহজলভ্য করেছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যৌথভাবে কাজ চলছে বলে জানিয়েছেন এমসিসির ক্রিকেট ও অপারেশনস বিভাগের পরিচালক রব লিঞ্চ।

বুধবার লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘দ্য লজ অব ক্রিকেট, নাউ ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ’ শীর্ষক আলোচনায় ক্রিকেটের আইন সবার কাছে পৌঁছে দেওয়া, প্রযুক্তির ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিস্তার নিয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সাংবাদিক আজিজুল আম্বিয়া। তিনি বাংলা ভাষায় ক্রিকেটের আইন মাঠপর্যায়ে কার্যকর করার উপায় এবং বাংলাদেশ ও ভারতের ক্রিকেট একাডেমি, স্থানীয় সংস্থা ও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে রব লিঞ্চ জানান, ভারতের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় ক্রিকেটের আইন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে। একই সঙ্গে বিসিবির সঙ্গে সমন্বয় করে বাংলাদেশেও উদ্যোগটি বিস্তৃত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সহযোগিতার নির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি।

ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, উর্দু, মারাঠি ও কন্নড় ভাষায় ক্রিকেটের আইন জানার সুযোগ তৈরি করা হয়েছে। একটি বিশেষ অ্যাপের মাধ্যমে আইন অনুসন্ধান, কুইজে অংশ নেওয়া এবং হালনাগাদ তথ্য জানার সুবিধা থাকছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সার্বিক সহযোগিতা এবং যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া প্রযুক্তি প্রতিষ্ঠান ‘রিবল’-এর কারিগরি সহায়তায় উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে।

ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষে সাংবাদিক নবনীতা সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এমসিসির আইনবিষয়ক ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট এবং রিবলের প্রধান নির্বাহী শ্রীকান্ত টাঙ্গুতুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট