1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

হাইমচরে র‍্যালি ও আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
হাইমচরে র‍্যালি ও আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে হাইমচর উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলার আলগী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝির সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান আকাশ, সোলাইমান মিয়া, জিয়া বিশ্বাস ও ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

সকাল থেকে উপজেলার ছয়টি ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট