1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

চেয়ারম্যান পদে লড়তে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিলেন স্বপন মাহমুদ

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
চেয়ারম্যান পদে লড়তে স্বেচ্ছায় বিএনপির সভাপতির পদ ছাড়লেন স্বপন মাহমুদ

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন স্বপন মাহমুদ। তবে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়া তাঁর পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিক ভাবে কার্যকর হয়নি। এদিকে তাঁর পদত্যাগের আবেদনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় সভায় বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান কিংবা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তাঁর পদত্যাগের বিষয়ে এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি।

সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা রাজনৈতিক প্রতিকূলতা ও মামলা-হামলার মধ্যেও স্বপন মাহমুদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। তিনি এর আগে দুই মেয়াদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারও চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তিনি। দলীয় সমর্থন পেলে আসন্ন নির্বাচনেও বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে মত প্রকাশ করেন বক্তারা। এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সংশ্লিষ্ট নেতাদের প্রতি স্বপন মাহমুদকে দলীয় সমর্থন দেওয়ার আহ্বান জানান তাঁরা।

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী স্বপন মাহমুদের পদত্যাগের আবেদন নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নাহিদ খান, সাবেক সহসভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ ও সমাজসেবক জহিরুল হক লালু মাস্টার।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এ সময় মতামত তুলে ধরেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ডের সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ডের সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ডের সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ডের সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারীসহ অন্য নেতাকর্মীরা।

সভায় উপস্থিত নেতাকর্মীদের সামনে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন স্বপন মাহমুদ। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার বিষয়টি তুলে ধরেন। বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অশ্রুসিক্ত নয়নে ইউনিয়নের সব ওয়ার্ড বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও ওলামা দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী নূর আলম, যুগ্ম আহ্বায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট