1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর সবক সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর সবক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ও মাদ্রাসা বোর্ডে শীর্ষস্থান অর্জনকারী স্বনামধন্য প্রতিষ্ঠান ‘তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন’ পরিচালিত চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ষষ্ঠ ‘সবক প্রদান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে ৫৯ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার রাজবাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু বকর সিদ্দিক।

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার চাঁদপুর শাখার প্রধান মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও হিফজুল কুরআন বিভাগের প্রধান আ খ ম মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর আল-আমিন সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়াইব এবং চাঁদপুরের জেল সুপার জয়নাল আবেদীন ভূঞা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে। এরপর আহনাফ হাবিব আকিফ বাংলা এবং আহমেদ বিন কবির ইংরেজি অনুবাদ উপস্থাপন করে। পরে শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়।

বক্তারা বলেন, কুরআন হিফজ করা সৌভাগ্যের বিষয় হলেও শুধু মুখস্থ করাই যথেষ্ট নয়; এর শিক্ষা দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও উত্তম চরিত্রের পরিচয় দেওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেন বক্তারা। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট