1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

হাজীগঞ্জে এইচএসসিতে চরম বিপর্যয়, পাসের হার ৪৪.৩৪ শতাংশ

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে এইচএসসিতে চরম বিপর্যয়, পাসের হার ৪৪.৩৪ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: সদ্য ঘোষিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় চরম বিপর্যয় ঘটেছে। সার্বিক ফলাফলে নেমে এসেছে ধস এবং জিপিএ-৫-এর দেখা মিলেছে হাতে গোনা কয়েকজনের। উপজেলার ৯টি কলেজ থেকে মোট ২ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ১ হাজার ২০৩ জন এবং ফেল করেছে ১ হাজার ৫১০ জন। উপজেলায় সার্বিক পাসের হার ৪৪.৩৪ শতাংশ (ফেল ৫৫.৬৬%) এবং পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৫ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফলাফলের বিভিন্ন দিক বিশ্লেষণে দেখা গেছে, এক সময়ের জেলার সেরা প্রতিষ্ঠান হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের ফলাফলেও এবার বড় ধস নেমেছে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ: ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৫৭ জন এবং ফেল করেছে ৭২০ জন। পাসের হার ৪৩.৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ: ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৯ জন পাস করেছে এবং ৩৫৭ জন ফেল করেছে। পাসের হার ৫৩.৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে প্রতিষ্ঠানটি শীর্ষে।

বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ: ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন এবং ফেল করেছে ৭৫ জন। পাসের হার ১২.৭৯ শতাংশ, যা উপজেলায় সর্বনিম্ন।

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ: ১২৮ জনের মধ্যে ৩০ জন পাস করেছে, ফেল করেছে ৯৮ জন। পাসের হার ২৩.৪৪ শতাংশ।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ: ৯৮ জনের মধ্যে ৩০ জন পাস করেছে এবং ৬৮ জন ফেল করেছে। পাসের হার ৩০.৬১ শতাংশ।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ: ১১২ জনের মধ্যে পাস করেছে ৩৮ জন, ফেল করেছে ৭৪ জন। পাসের হার ৩৩.৯৩ শতাংশ।

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন: ৩১ জনের মধ্যে ১৫ জন পাস করেছে এবং ১৬ জন ফেল করেছে। পাসের হার ৪৮.৩৯ শতাংশ।

দেশগাঁও ডিগ্রি কলেজ: ১১১ জনের মধ্যে ৫৮ জন পাস করেছে এবং ৫৩ জন ফেল করেছে। পাসের হার ৫২.২৫ শতাংশ।

উপজেলার ঐতিহ্যবাহী কলেজগুলোর এমন ফলাফলে অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট