1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

ছেংগারচর বাজারে ভুয়া চিকিৎসক মুজিবের ভুল চিকিৎসায় জহিরের ক্যান্সার শঙ্কা

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি:চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে মুজিবুর রহমান নামে এক ভুয়া চিকিৎসকের অপচিকিৎসায় জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবক গুরুতর জটিলতায় আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এলার্জির চিকিৎসার কথা বলে অতিরিক্ত ইনজেকশন প্রদানের ফলে ভুক্তভোগী এখন মারাত্মক শারীরিক ঝুঁকিতে রয়েছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসকরা জানান, ভুল চিকিৎসার কারণে তার দেহে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, যা ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে।

অভিযোগে জানা যায়, ছেংগারচর পৌরসভার জোরখালী গ্রামের মৃত আজিজ সরকারের ছেলে মুজিবুর রহমান (৫০) ‘ব্রাদার্স ফার্মেসি’ নামে ওষুধের দোকান পরিচালনা করেন। কোনো মেডিকেল ডিগ্রি না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছেন এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করছেন।

গত জুলাই মাসের শুরুতে জহিরুল ইসলাম তার এলার্জি রোগ দেখাতে গেলে মুজিব নিজ দোকানে নিয়ে তাকে চিকিৎসা দেওয়ার নামে একসাথে ৩২টি ইনজেকশন পায়ে প্রয়োগ করেন। এতে তাৎক্ষণিক ব্যথা ও জটিলতা দেখা দিলে তিনি ৪৫০০ টাকা বিল করেন। জহিরুল ইসলাম ২ হাজার টাকা পরিশোধ করে বাড়ি ফেরেন। কিন্তু দুই দিনের মাথায় তার পায়ে মারাত্মক পচন, প্রদাহ ও অ্যালার্জি ভয়াবহ আকার ধারণ করে।

এ বিষয়ে ভুক্তভোগী বলেন—
“আমি আপত্তি জানালে সে বলে—‘জোয়ান পুরুষ হয়ে ভয় পাও কেন?’ ইনজেকশন দেওয়ার পর অবস্থা আরও খারাপ হলে তাকে বললে উল্টো গালাগাল ও হুমকি দেয়। বাকি ২৫০০ টাকা চাইতে থাকে এবং বিষয়টি কাউকে না বলতে ভয় দেখায়।”

পরবর্তীতে জহিরুল ইসলাম ঢাকায় চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিলে ডাক্তার তাকে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। বিষয়টি জানিয়ে গত ২৭ জুলাই তিনি মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু দীর্ঘ আড়াই মাসেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, হাড়ভাঙা, রগের ব্যথা, যৌনব্যাধি, জরায়ুর রোগ, এমনকি ক্যান্সারের মতো জটিল রোগও তিনি চিকিৎসা করেন বলে প্রচার চালান। তার অপচিকিৎসায় এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন—
“অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ইউএনও মাহমুদা কুলসুম মনি জানান—
“অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি)কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে অভিযুক্ত মুজিবুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের কাছে এই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট