1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: বিএসটিআই এর মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যাতীত পণ্য বিক্রয় বিতরণের অপরাধে চাঁদপুরের মতলব দক্ষিণে ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মতলব বাজারে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যাতীত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য বিক্রয় বিতরণের অপরাধে লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার মালিককে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ১০ হাজার টাকা, মধুবন সুইটমিট মালিককে ১০ হাজার টাকা, ভাই ভাই হোটেল এন্ড নন্দ কেবিন মালিককে ১০ হাজার টাকা, ঘোষ কেবিন মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার সিএম মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও মো. রাজিব ফকির।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট