1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

ফরিদগঞ্জে মৃতদেহের শেষকৃত্য শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পুরোহিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি :মৃত দেহের শেষকৃত্যের পৌরহিত্যের কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব খোঁয়ালেন শুভ চক্রবর্তী নামে এক পুরোহিত। চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জের নারকেলতলা এলাকায় রোববার (২৬ অক্টোবর ২০২৫) দিনগত রাতে। ছিনতাইকারীরা এসময়ে ওই পুরোহিত ও তার সঙ্গীর মুঠো ফোন নগদ অর্থ এবং মোটরসাইকেলটি নিয়ে যায়। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পুরোহিত শুভ চক্রবর্তী জানান, ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের জনৈক বিজয় কৃষ্ণের বাড়ির একজন মৃত ব্যক্তির শেষকৃত্যের পৌরহিত্যের কাজ করার জন্য হাজীগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে রোববার (২৬ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে ফরিদগঞ্জের বারপাইকা গ্রামে আসে। মৃতদেহের শেষকৃত্যের পৌরহিত্য শেষে রাত ১২টার দিকে মোটর সাইকেল যোগে তিনি ও তার সঙ্গী প্রদীপ দাস চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের নারকেল তলা এলাকায় আসলে ৪জন মুখোশধারী দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করে তিনটি মুঠো ফোন, নগদ অর্থ ও মোটর সাইকেলটি নিয়ে যায়।
এব্যাপারে সোমবার (২৭ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জানিয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট