1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

চাঁদপুরে পচা ইলিশ জব্দ, মালিকের লাখ টাকা জরিমানা 

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা প্রায় ৩ শতাধিক কেজি পচা ইলিশ জব্দ করে মাটি মাটি চাপা এবং এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।বুধবার (২৯ অক্টোবর)  বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী  এ অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মাছের ট্রলারে  নষ্ট পচা ইলিশ মাছ পাওয়ায় হেলাল মাঝি নামক ( মনপুরা, ভোলা) একজন ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।
ওই ব্যক্তির পক্ষে  মো: মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন।
অভিযুক্ত ব্যক্তি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নষ্ট পচা ইলিশ মাছ (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) কেরেসিন ঢেলে মাটি চাপা দিয়ে  ধ্বংস করা হয়। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও অন্যান্য মৎস্য ব্যবসায়ী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ  বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট