1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

প্রাইভেটকার জব্দ : চাঁদপুরে চেকপোস্টে মাদকসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
 বিশেষ প্রতিনিধি :চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল পিন্সিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বহন করা প্রাইভেটকার এক্সিও ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ জব্দ করা হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। আজ ভোরে হাজীগঞ্জ সদর এলাকায় চেকপোস্ট পরিচালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সহ থানার কর্মকর্তারা।গ্রেপ্তার যুথি (২২) নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমান এর মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ডান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসছেন সেজন্য এগুলো সাথে এনেছেন।অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজলো গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং-২৩, তারিখ- ২৯/১০/২০২৫ইং।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোরে হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও পিন্সিডিল পাওয়া যায়। তাদেরকে গ্রেপ্তার, গাড়ী জব্দ, মামলা দায়ের করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট