1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চ্যানেল ওয়ান-এর চাঁদপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়া সেই সেকমোকে সন্দ্বীপে বদলি  মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদন্ড কাল থেকে চাঁদপুর জেলাজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু  ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু বিষ্ণপুর ইউনিয়ন বাসীকে সেবা দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহন করতে চাই – গোলাম ইয়াজদানী চৌধুরী (এনাম) আস্টা মহামায়া বাজারে পহেলা বৈশাখ মেলায় হাজারো মানুষ ঢল ফরিদগঞ্জে পুলিশ দেখে পালাতে গিয়ে মাদ্রাসার নৈশ্য প্রহরী আহত চাঁদপুরে পাউবোর নির্মাণ কাজ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার

চাঁদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, ৩ প্রতিষ্ঠান মালিকের জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি ॥ সম্প্রতি সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময়  মূল্য তালিকা না থাকা ও মেয়া উত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রি করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৯ নভেম্বর) দুপুরে আনসার বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় লোকনাথ স্টোর মালিককে
২ হাজার টাকা, একই অপরাধে মেসার্স শুকতারা ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে নাহিদ স্টোর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। অভিযান পরিচালনাকালে সাম্প্রতি পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আড়ত সমূহে মনিটরিং করা হয়। এছাড়া আমদানি করা মুগডালে কোন ধরনের রঙ মেশানো আছে কি না এবিষয়ে ডালের আড়তে তদারকি করা হয়।

জেলা কৃষি বিপণন  কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

.

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট