1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে পুলিশ দেখে পালাতে গিয়ে মাদ্রাসার নৈশ্য প্রহরী আহত চাঁদপুরে পাউবোর নির্মাণ কাজ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার বনার্ঢ্য আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবের বর্ষবরণ  অনুষ্ঠান সম্পন্ন মতলব দক্ষিণে মাদক কারবারি গ্রেপ্তার চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ৫ জেলের কারাদন্ড শাহরাস্তি ও হাজীগঞ্জে কাল থেকে বন্ধ হচ্ছে ৪৫টি বাজারে খাজনা আদায় চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে মাদক সহ দুই পাচারকারী আটক ফরিদগঞ্জে মাদ্রাসায় ভাংচুর-লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন চাঁদপুরে সরকারি সিদ্ধান্ত ছাড়া মেঘনা থেকে বালু উত্তোলন হবে না: এমপি মানিক শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি  আটক

চাঁদপুরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুরে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ওয়ার্ড যুবলীগ নেতা মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে তাকে শহরের বাবুরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক ও সঙ্গীয় ফোর্স।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। জসিম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের মৃত সরাফত আলী মালের ছেলে। তিনি ২নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক ৩বারের সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানাগেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় জসিম তার দলীয় লোকজন নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। যার ভিডিও ফুটেজ ও ছবি বিভিন্ন লোকজনের নিকট সংরক্ষিত। আইন শৃঙ্খলা বাহিনীও তার ওইসব তথ্য পেয়েছে। তার আপন বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

জসিমকে গ্রেপ্তার করার পর থানা থেকে ছাড়িয়ে আনার জন্য তদ্বির করেন তার আরেক ভাই ইউপি সদস্য বিল্লাল হোসেন মাল এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আশরাফ রিপন কাজী।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জসিম উদ্দিনকে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে হামলার ঘটনায় মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট