1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শাহরাস্তিতে রাজনৈতিক দলের অনুপস্থিতি ভোলদিঘী কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সোলাইমানের ইন্তেকাল চাঁদপুরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো ‘বিসিজিএস কুতুবদিয়া’ চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন চাঁদপুর পৌর মহাশ্মশান মন্দিরে ৩ দিনব্যাপী নামযজ্ঞ উৎসবে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মো. মোশারফ হোসেন ভাটেরগাঁও এলাকায় রাস্তার ওপর ভবন তুলে ‘অবরুদ্ধের চেষ্টা’, ক্ষোভে ফুঁসছে পথচারী প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। ফরিদগঞ্জে বিয়ের দাবিতে অনশনকারী নারীর ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ ফরিদগঞ্জে সহপাঠীর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী, অভিযুক্ত আটক

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শাহরাস্তিতে রাজনৈতিক দলের অনুপস্থিতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শাহরাস্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক ব্যতীত তেমন কাউকে দেখা যায়নি।
শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তীতে একে একে শাহরাস্তি মডেল থানা এবং বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া উপস্থিত হন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সংসদ সদস্যের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। তবে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়নি।
এছাড়াও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও কাউকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রতি বছর স্বাধীনতা দিবসে বিভিন্ন রাজনৈতিক দলের সরব উপস্থিতি থাকলেও এবারের চিত্র ছিল সম্পূর্ণ ব্যতিক্রমী।
# মোঃ হানিফ মিয়াজি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট