1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের এক মিলনমেলায় পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, আমরা এমন একটি চাঁদপুর গড়ে তুলতে চাই যেখানে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মতভেদ থাকতে পারে, কিন্তু জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে আমরা সবাই একসাথে কাজ করবো। সবাই মিলে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চাঁদপুরকে একটি সুন্দর ও উন্নত জেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল হোসেন, এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম, বাংলাদেশ খেলাফত মজলিরে সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

জেলা জামায়াতের আমীর বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। মানুষের কল্যানেই আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন। কুরআন মানুষকে সঠিক পথ দেখায়, কোরানের বাইরে সকল পথই বেঠিক। আল কুরআনে এমব কোন দিক নাই যে বিষয়ে আলোচনা হয়নি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোহাইল আহমাদ চিশতি। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আনম নুরুর রহমান মাদানী।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সরকারি কলেঝের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, চাঁদপুর মেডিকেল কলেজের সাবেক মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডা: সালেহ আহমেদ।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির হোসেন চৌধুরী, পৌর সভাপতি আক্তার হোসেন মাঝী, বিএনপি নেতা ফেরদৌস আলম বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, হারুন আর রশিদ, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

শেখ ফরিদ আহম্মদ মানিক আরও বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন সব কিছুই কুরআনে আলোচিত হয়েছে। রোজা রেখে কেউ যদি অন্যায় কাজ করে, অপরের সম্পদ দখল করে, খারাপ কাজ করে তাহলে তার রোজা কবুল হয়না।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

# স্টাফ রিপোর্টার

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট