1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

শাহরাস্তিতে জমকালো আয়োজনে ইসলামী ছাত্রসেনার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা উত্তর এর আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাম্মদ আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামায়াত শাহরাস্তি উপজেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ জালাল উদ্দীন কাশেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম এম.এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গাউসুল আজম জামে মসজিদের খতিব মুফতি গোলাম রাব্বানী কাসেমী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমাম হোসেন মাহমুদ, সাবেক সভাপতি মাষ্টার হেলাল আহমেদ বিএ, বিএড; বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক বজলুর রশিদ সোহেল; শাহরাস্তি উপজেলা যুবসেনা সভাপতি মুহাম্মদ বাদরুদ্দোজা; বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির; সহ-সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ ফজলুল কাদের বাগদাদী; শাহরাস্তি উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ কাজী আব্দুল হান্নান এবং যুবসেনার কেন্দ্রীয় পরিষদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ জাবের হোসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি ছাত্রনেতা মোঃ কামরুল হাসান বাবু।
এসময় উপজেলার বিভিন্ন অঞ্চলের আহলে সুন্নত ওয়াল জামায়াত, ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সরকারের এ উদ্যোগকে তারা স্বাগত জানান এবং নিরীহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আহ্বান জানান। তারা দেশকে অপরাধমুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং মুসলিম সন্তানদের সকল অপরাধ থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনযাপনের আহ্বান জানান।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ ও মুনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট