1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ 

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন

 মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় বিগত কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

 ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে উৎসবমুখর পরিবেশে শাহরাস্তি প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ মঈনুল ইসলাম কাজল।

সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সেন্টু এবং খবরের কাগজ পত্রিকার প্রতিনিধি ফয়েজ আহমেদ সমান সংখ্যক ভোট লাভ করেন।

 পরবর্তীতে প্রেসক্লাবের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী মোঃ কামরুজ্জামান সেন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বিজয়ী হন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা

# মোঃ হানিফ মিয়াজি

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট