1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার হাইমচরে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার শাহরাস্তিতে অ-সামাজিক কাজে বাধা দেওয়ায় হামলা ও প্রাণনাশকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না –  ইঞ্জিনিয়ার মমিনুল হক  ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ীদের সাথে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শাহরাস্তিতে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন আক্তার হোসেন শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহান মে দিবস পালন

শাহরাস্তিতে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার একাধিক টিম এসব অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে এসআই (নিঃ) মোঃ আতোয়ার রহমান ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত ৬টা ২০ মিনিটে টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজারে সানজী এসএস পাইপ দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় শুক্কুর আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শুক্কুর আলম হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামের শামছুল হকের ছেলে।

পরবর্তী অভিযানে একই রাতে রাত ১০টা ১০ মিনিটে এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ওয়ারুক কাঁচাবাজার এলাকায় রাজনের খোলামেলা হোটেলের সামনে অভিযান চালিয়ে মোঃ সাদ্দাম হোসেন (৩০) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই (দর্জি বাড়ি) এলাকার বাসিন্দা।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মিঠুন দাস ও এএসআই (নিঃ) মোঃ শহীদুল্লাহ আলীপুর এলাকায় বাচ্চুর দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ গিয়াস উদ্দিন (৭২) কে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

অন্যদিকে রাত ১১টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আইয়ুব খান ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজার সংলগ্ন মিজি বাড়ির মসজিদের সামনে অভিযান চালিয়ে তানজিল আহম্মেদ অন্তর (১৮) ও মোঃ রিয়াজ (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা নুরুজ্জামান মোল্লা (৬৪) নামে এক ব্যক্তির কাছ থেকে স্বল্প দামে ইয়াবা সংগ্রহ করে এলাকার যুব সমাজের কাছে বিক্রি করত।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

# মোঃ হানিফ মিয়াজি

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট