1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী স্বামীর নির্যাতন থেকে বাঁচতে মৃত্যুর পথ বেঁচে নিলেন স্ত্রী ফরিদগঞ্জ সাবেক নারী ইউপি সদস্যের বসতঘরেই ইয়াবা কারবার, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এসএসএফ পরিদর্শনের পর বদলালো প্রধানমন্ত্রীর কর্মসূচি উয়ারুকে নয়, কাকৈরতলায় খাল খননের উদ্বোধন চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার ফামির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার হাটপাড় গাজী বাড়িতে সহকারী সচিবের বাসায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শাহরাস্তির কৃতি সন্তান শাহরিয়ার ফামির মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিযুক্ত হওয়ায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় শাহরাস্তি প্রেসক্লাব তথা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সরকারের উন্নয়নমূলক কাজ ও সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান শাহরিয়ার ফামির। প্রেসক্লাব নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলার উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গনমাধ্যমের পাশে থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মীর হেলাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ ও সহযোগী সদস্য হানিফ মিয়াজী।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট