1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী স্বামীর নির্যাতন থেকে বাঁচতে মৃত্যুর পথ বেঁচে নিলেন স্ত্রী ফরিদগঞ্জ সাবেক নারী ইউপি সদস্যের বসতঘরেই ইয়াবা কারবার, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এসএসএফ পরিদর্শনের পর বদলালো প্রধানমন্ত্রীর কর্মসূচি উয়ারুকে নয়, কাকৈরতলায় খাল খননের উদ্বোধন চাঁদপুরে শ্রেষ্ঠ জেলা ইমাম নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মান্নান, সম্পাদক সাখাওয়াত শাহরাস্তিতে খাল দখলে স্থায়ী ইমারত নির্মাণের হিড়িক, অভিযোগে মিলছে না প্রতিকার

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের  দোয়া ও ইফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬  চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এম এ লতিফ।

সংগঠনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারির পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সাবেক সভাপতি একে আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে,এম এ লতিফ বলেন, এই সংগঠন আমার প্রাণের সংগঠন,আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই সংগঠনের সাথে থাকার চেষ্টা করবো। তিনি আরো বলেন,সকলের সহযোগিতায় এই সংগঠনের কার্যক্রম আগে তুলনায় অনেক বেশি সু সংঘটিত হয়েছে। সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে সংগঠনের সুখে-দুখে আমি সব সময়ই পাশে থাকবো।

সভাপতির বক্তব্যে  ইয়াসিন আরাফাত ইকরাম  বলেন, সংগঠনের সকলের সহযোগিতায় আজকের এই আয়োজন সফল করতে পেরেছি। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সংগঠনের সকল আয়োজন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।

মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান।

ইফতার মাহফিলে কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও সকল সাধারণ সদস্যেবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপশান — চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের  দোয়া ও ইফতার পূর্বে বক্তব্য রাখছেন  চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এম এ লতিফ।

ক্যাপশান – চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের  ইফতার পূর্বে দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট