1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে চাচা-চাচিকে কুপিয়ে জখমের অভিযোগ হাজীগঞ্জে ইঞ্জিন চালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা দিবস ড়পালিত হাইমচরে চাচা-চাচিকে কুপিয়ে জখমের অভিযোগ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শাহরাস্তিতে রাজনৈতিক দলের অনুপস্থিতি ভোলদিঘী কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সোলাইমানের ইন্তেকাল চাঁদপুরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো ‘বিসিজিএস কুতুবদিয়া’ চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন চাঁদপুর পৌর মহাশ্মশান মন্দিরে ৩ দিনব্যাপী নামযজ্ঞ উৎসবে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মো. মোশারফ হোসেন

শাহতলী জিলানী চিশতী কলেজে মহান স্বাধীনতা দিবস ড়পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর যৌথ আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি  সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, স্বাধীনতা দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ন। পৃথিবীতে একটা রাষ্ট্র যেটা বাংলাদেশ নয় মাসের যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে। আজকের দিনটি স্বাধীনতা ও জাতীয় দিবস। যা বাঙালি জাতির জন্য ঐতিহাসিক দিন। নতুন প্রজন্মকে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য এবং ইতিহাস সঠিকভাবে জানতে হবে। স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে তোমাদের জানতে হবে। স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছেন। আমি আজকের দিনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধে সকল স্তরের মানুষ অংশ গ্রহন করেছে।
তিনি বলেন, গত ১২ফেব্রুয়ারী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই দক্ষভাবে দেশ চালাচ্ছেন৷ নির্বাচিত সরকার দেশের জন্য কাজ করছেন। চাঁদপুর ৩আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাি সুন্দর চাঁদপুর গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতেছে। তিনি চাঁদপুরের উন্নয়নে কাজ করছেন।
জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায়, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: মাহবুবুর রহমান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট