
নারায়ন রবিদাসঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বজ্রপাতে নবী হোসেন মিজি(২৭) নামে এক
যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম
ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবী হোসেন
মিজি ওই গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে। পেশায়
দিনমজুর নবী হোসেন মিজির ৩ মাস বয়সি ফারাজানা নামে এক কন্যা
সন্তান রয়েছে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার জুমার নামাজের পূর্বে হঠাৎ বজ্রসহ
বৃষ্টিপাত শুরু হয়। এসময়ে নবী হোসেন মিজি পাশ্ববর্তী ভোটাল
গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির ধান ক্ষেতের পাশ
দিয়ে বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে সে লুটিয়ে পড়ে। পরে
আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।