1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শাহরাস্তিতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে উন্নয়ন কাজ দুর্ভোগে এলাকাবাসী শাহরাস্তিতে প্রতিবেশীর হামলা ও প্রাণনাশের হুমকিতে থানায় লিখিত অভিযোগ ফরিদগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু হাইমচর পশুর হাটে গরু বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা না পাওয়ার অভিযগ। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হলেন মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ।

শাহরাস্তিতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে উন্নয়ন কাজ দুর্ভোগে এলাকাবাসী

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব/ মোঃ হানিফ মিয়াজি

শাহরাস্তি পৌরসভার উন্নয়ন কাজের নামে চলছে পৌরবাসীর ভোগান্তি। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধীর গতিতে চলতে সড়কের কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সংযোগ সড়কটিতে প্রায় দুমাস পার হলেও প্রায় সাড়ে তিন শত মিটার ড্রেনের কাজ সমাপ্ত হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলা সদরের আবাসিক এলাকায় জনগনের। জানাগেছে প্রায় দুই মাস পূর্বে উক্ত সড়কের পাশে ড্রেনের কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পর থেকেই সড়কের উপরে মালামাল রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে বার বার অনুরোধ করা হলেও যথাযথ ব্যবস্থা নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। পবিত্র ঈদুল আজহায় কাজ বন্ধ রেখেই ঠিকাদার প্রতিষ্ঠান চলে যায়। পরবর্তীতে এলাকাবাসীর উদ্যোগে সড়কটিতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ঈদ শেষে আবারও কাজ শুরু করা হয় কিন্তু তারা আবারও সড়কটিতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সড়কের পাশে পর্যাপ্ত জায়গা থাকলেও রাস্তার মাঝখানে মাটি ও বালু পেলে দেয়। যারফলে সাধারণ মানুষ পায়ে হেঁটেও পার হতে পারছে না। শুক্রবার বৃষ্টির কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়াও নারী, বৃদ্ধা ও স্কুল গামী শিশুরা বিপদজনক অবস্থানে রয়েছে। জানাগেছে ইতিমধ্যেই কয়েকটি শিশু ড্রেনে পড়ে যায়। স্থানীয়রা জানান, পৌর কতৃপক্ষের তদারকির ঘাটতির কারণে কাজে ধীরগতি। এদিকে কাজের ধীরগতির কারণে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রকৃত ঠিকাদার প্রতিষ্ঠানের কাউকে না পাওয়ায় এবিষয়ে কেউ বক্তব্য দিতে রাজি হননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট