1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে ইয়াবা মামলায় ১জন  ও অন্যান্য মামলা সহ আটক ৫ প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, অপপ্রচার ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন শাহরাস্তিতে দুই প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ ফরিদগঞ্জে বিয়ের ছয় মাসের মাথায় গৃহবধূর আত্মহনন মাদক সম্রাট সবুজের শাস্তির দাবিতে শাহরাস্তিতে বিক্ষোভ ও মানববন্ধন শাহরাস্তিতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে উন্নয়ন কাজ দুর্ভোগে এলাকাবাসী শাহরাস্তিতে প্রতিবেশীর হামলা ও প্রাণনাশের হুমকিতে থানায় লিখিত অভিযোগ ফরিদগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু হাইমচর পশুর হাটে গরু বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা না পাওয়ার অভিযগ। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হলেন মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু

প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, অপপ্রচার ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়াজি:
চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।রবিবার (৭ জুন) শাহরাস্তি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা তালুকদার বাড়ির বাসিন্দা মো. আশিক ইকবাল।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার ভাই ফজলে রাব্বি সবুজ একজন মেডিকেল টেকনোলজিস্ট। প্রায় চার বছর আগে একই গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী লোকমান হোসেন টিটু তাকে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার প্রস্তাব দেন। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে ভিসা ও অন্যান্য খরচ বাবদ ৭ লাখ টাকা প্রদান করা হলেও টিটু তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠাতে ব্যর্থ হন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখানোর পাশাপাশি হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় এবং এরই জের ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অভিযুক্তদের পক্ষ নিয়ে তাদের পরিবারের বিরুদ্ধে অবস্থান নেন।
আশিক ইকবাল অভিযোগ করেন, গত ২৯ মে জুমার নামাজের পর আবদুল খালেক ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় পরিবারের চার সদস্যকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, আহত ফজলে রাব্বি সবুজ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার মা ফরিদা ইয়াসমিন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।সংবাদ সম্মেলনে আশিক ইকবাল প্রবাসে পাঠানোর নামে নেওয়া ৭ লাখ টাকা ফেরত পেতে আইনগত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, আমরা একটি অসহায় পরিবার। আমাদের ওপর সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট